জ্বালানি তেলের সব বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে: প্রতিমন্ত্রী অনিন্দ্য

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
দেশে এখন
0

জ্বালানি তেলের সব বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ (রোববার, ১৫ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদযাত্রা সফল করতে, কৃষি সেচ নির্বিঘ্ন করতে এবং কয়েকটি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে বলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘দেশের জ্বালানি তেলের সংকট নেই। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চাহিদা অনুযায়ী গ্রাহকদের তেল দিবে পাম্পগুলো।’

তিনি আরও বলেন, ‘আমদানিকৃত বেশকিছু তেলের জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। কোনো অসাধু ব্যক্তি এই সুযোগ কাজে লাগিয়ে তেল মজুদ করলে ব্যবস্থা নেয়া হবে।’

এফএস