মিজানুর রহমান জানান, বেলা ১১টা ১৭ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। সিঙ্গাপুরে পৌঁছাতে এটি আনুমানিক চার ঘণ্টা সময় নেবে।
সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেয়া হচ্ছে তাকে। তার সঙ্গে যান তার সহধর্মিণী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ পুত্র মির্জা ইয়াসির আব্বাস এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাফর।
আরও পড়ুন:
এর আগে, বুধবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন ইফতারের পর পানি পান করার সময়ই হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।





 Director General Rafael Grossi-320x167.webp)