ঈদগাহে নামাজ শেষে শহিদ জিয়া-খালেদা জিয়ার কবর জিয়ারত স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

জাতীয় ঈদগাহে প্রতিমন্ত্রী মীর শাহে আলম
দেশে এখন
3

জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (শনিবার, ২১ মার্চ) নামাজ শেষে উপস্থিত সবার আন্তরিক কুশল বিনিময় করেন তিনি।

পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে পরিবারসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় জাইমা রহমানের সঙ্গে ফটোসেশন অংশ নেন প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যরা।

আরও পড়ুন:

দিনের শেষভাগে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রী ও বিএনপি মহাসচিবসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মাজার জিয়ারতে অংশ নেন।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারত |ছবি: এখন টিভি

এসময় তিনি পরিবারের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মরহুম নেতাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে শরিক হন।

প্রতিমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এই ঈদ সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।’

এসএস