ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে অফিসে প্রধানমন্ত্রী
দেশে এখন
1

ঈদের ছুটির পর প্রথম কর্ম দিবসে সচিবালয়ে অফিসে আসলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) সকাল থেকেই শুরু হয়েছে দাপ্তরিক কার্যক্রম।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘ঈদের ছুটি শেষে প্রধানমন্ত্রী সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে তার দাপ্তরে এসেছেন। সকাল ৮টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে বেরুন।’

তিনি বলেন, ‘অফিসে এসে তিনি কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী তার দাপ্তরিক কাজ শুরু করেন।’

আরও পড়ুন:

বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

দিনের কর্মসূচিতে ছিলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সাক্ষাৎ। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কৃষ্ণা শ্রীনিবাসন।

এ সময়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এফএস