সৌদিআরবের পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্য করে ছোড়া মোট ১৯টি ড্রোন ধ্বংসের দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে বাহরাইনে। এদিক ইরাকের আনবার প্রদেশে ইরান সমর্থিত পিএমএফ ঘাঁটিতে বিমান হামলায় ৬ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন:
জবাবে ইরাকি ভূখণ্ড থেকে হাসাকা ঘাঁটিতে রকেট হামলার খবর দিয়েছে সিরিয় সেনাবাহিনী। জেরুজালেমে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইফার নিকটবর্তী একটি শহরে ইরানি ক্লাস্টার বোমা হামলা হয়েছে।
অন্যদিকে তেহরানে মার্কিন-ইসরাইলি হামলায় এক ইরানি শিক্ষাবিদ ও ২ শিশু নিহত হয়েছে। মধ্য ইরানের ইসফাহান ও খুররামশাহরে দুটি হামলা হয়েছে। বৈরুতের দক্ষিণে ইসরায়েলি হামলায় দুজন নিহত ও পাঁচজন ২ আহত হয়েছ।





