কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস পালিত

স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে
দেশে এখন
0

কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।

মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনসহ সর্বস্তরের মানুষ শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

আরও পড়ুন:

পরে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একইসঙ্গে জেলার মসজিদ, মন্দির ও গির্জায় দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

এছাড়া হাসপাতাল, জেলাখানা, সরকারি শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র ও প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের উদ্যোগ নেয়া হয়েছে।

এফএস