১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

জনপ্রশাসন মন্ত্রণালয়
দেশে এখন
0

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ (রোববার, ২৯ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উপ-সচিব আমিনুল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

নতুন প্রশাসক নিয়োগ পাওয়া জেলাগুলো হলো- রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান।

আরও পড়ুন:

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী- জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাতকে খুলনা, অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তারকে মাদারীপুর, সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক (উপ-সচিব) আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহেমদ জিয়াউর রহমানকে চাঁদপুর, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি,এম, সরফরাজকে হবিগঞ্জ,  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব ইসরাত জাহান কেয়াকে নরসিংদী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায়কে মেহেরপুর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (সচিব) উপ-সচিব মুহ. রাশেদুল হক প্রধানকে লালমনিরহাট এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (উপসচিব) মো. সানিউল ফেরদৌসকে বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

১১ জেলায় নতুন জেলা প্রশাসক (DC) নিয়োগের তালিকা

নিযুক্ত জেলা (District) নতুন জেলা প্রশাসকের নাম ও পূর্বতন পদবি
রাজশাহী কাজী শহিদুল ইসলাম (উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়)
চুয়াডাঙ্গা লুৎফুন নাহার (উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়)
খুলনা হুরে জান্নাত (উপসচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ)
মাদারীপুর মর্জিনা আক্তার (উপসচিব, অর্থ বিভাগ)
ব্রাহ্মণবাড়িয়া আবু সাঈদ (উপপরিচালক, সরকারি প্রিন্টিং প্রেস)
চাঁদপুর আহেমদ জিয়াউর রহমান (উপসচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ)
হবিগঞ্জ জি,এম, সরফরাজ (উপসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ)
নরসিংদী ইসরাত জাহান কেয়া (উপসচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়)
মেহেরপুর শিল্পী রানী রায় (উপসচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়)
লালমনিরহাট মুহ. রাশেদুল হক প্রধান (উপসচিব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড)
বান্দরবান মো. সানিউল ফেরদৌস (উপপ্রকল্প পরিচালক, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প)

এফএস