দক্ষিণ ইসরাইলে ইরান থেকে তিন ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে: ইসরাইলি গণমাধ্যম

ইসরায়েলের উপকূলীয় শহর নেতানিয়ার আকাশে রকেটের ধোঁয়া
বিদেশে এখন
0

ইসরাইলের ব্রডকাস্টিং অথরিটি জানিয়েছে, ইরান দক্ষিণ ইসরাইলে তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে দুটি প্রতিহত করা হয়েছে এবং তৃতীয়টি একটি খোলা এলাকায় পড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আরেক প্রতিবেদনে ইসরাইলি রেডিও জানিয়েছে, ২৪ ঘণ্টায় ইসরাইলে ৪০ বার সাইরেন বাজানো হয়েছে। চ্যানেল ১২ জানিয়েছে, দক্ষিণ ইসরাইলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যরাতের পর থেকে ইরান থেকে ইসরাইলের দিকে এটি চতুর্থ দফা ক্ষেপণাস্ত্র ছোড়া।

এএম