আগামী তিন মাসে যেকোনো বারের তুলনায় বাড়বে রাজস্ব আয়: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

ড. রাশেদ আল মাহমুদ
দেশে এখন
0

চলতি অর্থবছরের আগামী তিন মাস সময়ে অন্য যেকোনো বারের তুলনায় রাজস্ব আয় বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ।

আজ (রোববার, ২৯ মার্চ) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে রাজস্ব আহরণ বিষয়ক টাস্কফোর্সের মতবিনিময় সভা শেষে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘সরকারের ইশতেহার অনুযায়ী কর-জিডিপি অনুপাতের লক্ষ্যে পৌঁছাতে কাজ চলছে।’

আরও পড়ুন:

বিগত সময়ে রাজস্ব আয়কে গোঁজামিল হিসেবে দেখানো হয়েছে উল্লেখ করে এ উপদেষ্টা বলেন, ‘এবার করের লক্ষ্যমাত্রা অর্জন অন্য যেকোনো বছরের চেয়ে বেশি হবে। এতে অন্তরবর্তী সরকারের নেয়া বাজেট পরিকল্পনা সময়োপযোগী করে বাস্তবায়নে কাজ চলছে।’

এসময় উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ জানান, সামনের বোরো আবাদে সেচের পরিমাণ বাড়ানো হবে। এছাড়া জ্বালানি তেলের দাম না বাড়ানোর বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি।

এসএইচ