দুই জেলায় সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

জনপ্রশাসন মন্ত্রণালয়
দেশে এখন
0

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংসদীয় আসন দুটিতে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আজ (বুধবার, ১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

আরও পড়ুন:

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘Allocation of Business Among The Different Ministries and Divisions (Schedule I of The Rules of Business, 1996) (Revised up to February 2024) এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক জাতীয় সংসদের ৪১ বগুড়া-৬ ও ১৪৫ শেরপুর-৩ শূন্য আসনে নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৯ এপ্রিল বৃহস্পতিবার সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।’

জেআর