সংরক্ষিত নারী আসনের তফসিল চূড়ান্ত করতে ৬ এপ্রিল ইসির বৈঠক

নির্বাচন কমিশন ভবন
দেশে এখন
0

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের প্রস্তুতি নিতে আগামী ৬ এপ্রিল এক গুরুত্বপূর্ণ ‘কমিশন সভা’ আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র থেকে জানা যায়, আগামী সোমবারই ঘোষণা হতে পারে সংরক্ষিত নারী আসনের তফসিল। ৬ এপ্রিলের সভায় সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকাও প্রকাশ করা হবে।

এটি হবে বর্তমান কমিশনের ১১তম সভা। এতে সংরক্ষিত নারী আসনের ভোট ছাড়াও আরও পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

সভার আলোচ্যসূচি

১. ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন এবং প্রাসঙ্গিক বিষয়াদি।

আরও পড়ুন:

২. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত নির্বাচনি সামগ্রী সংরক্ষণ বিষয়ে রিটার্নিং অফিসারদের নির্দেশনা প্রদানের বিষয়ে অবহিতকরণ।

৩. আগামী ৯ এপ্রিলে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদের দু’টি আসনের নির্বাচনের বিষয়ে অবহিতকরণ।

৪. নির্বাচন সংশ্লিষ্ট নির্বাচন পূর্ববর্তী কতিপয় গুরুত্বপূর্ণ মামলা এবং নির্বাচন পরবর্তী সময়ে দায়েরকৃত নির্বাচনি দরখাস্ত বিষয়ে কমিশনকে অবহিতকরণ।

৫. নির্বাচনি দায়িত্ব পালনকালে আহত ও নিহতদের ক্ষতিপূরণ বিষয়ে এর আগে প্রণীত নীতিমালা বিষয়ে কমিশনকে অবহিতকরণ।

৫. বিবিধ।

আরও পড়ুন:

আইনি বাধ্যবাধকতা অনুযায়ী, সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এই সংরক্ষিত আসনের নির্বাচন সম্পন্ন করার নিয়ম রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের পর ১৩ ফেব্রুয়ারি ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

সেই অনুযায়ী ৯০ দিনের মধ্যে অর্থাৎ আগামী ১৪ মে এর মধ্যে নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা থাকলেও কমিশন এপ্রিলেই এই প্রক্রিয়া গুছিয়ে আনতে আগ্রহী।

এদিকে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোট করবে জানিয়ে চিঠি দিয়েছে কমিশনকে।

এসএস