এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন। এজেন্ডায় রয়েছে ১৭টি প্রকল্প। যা বাস্তবায়নে খরচ হতে পারে প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা। এর মধ্যে নতুন প্রকল্প ৯টি।
রীতি ভেঙ্গে পরিকল্পনা কমিশনের বদলে এবার একনেক সভা আয়োজন করা হচ্ছে সচিবালয়ে। শেষ মুহূর্তে এ ভেন্যু বদলের তথ্য জানানো হয় রোববার রাতে।
আরও পড়ুন:
পরিকল্পনা কমিশন জানায়, করতোয়া নদী পুনরুদ্ধারে ১১শ' কোটি টাকার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া, সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় হতে পারে প্রায় দেড় হাজার কোটি টাকা।
সীমান্ত সড়ক নির্মাণের জন্য প্রস্তাব ৩ হাজা ৬৬৬ কোটি টাকার। এর বাইরে রাজধানী ঢাকায় পানি সরবরাহ প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে একনেকে। এজেন্ডায় নেই পদ্মা ব্যারেজ প্রকল্প। উল্লেখ্য, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে একনেক গঠন করা হয়।





