প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) টাঙ্গাইলে যাচ্ছেন বহুল আলোচিত দেশব্যাপী প্রি-পাইলটিং প্রজেক্ট ‘কৃষক কার্ড’ ও কৃষি মেলার উদ্বোধন করতে। সেখানে তিনি মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন বলেও জানা যায়।
প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে শহরজুড়ে জোরদার করা হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রথম দিনে প্রি-পাইলটিং পর্যায়ের ২০ হাজার ৬৭১ জন কৃষককে কার্ড বিতরণ করা হবে এবং পরের দুইটি ধাপে সব কৃষককেই ডিজিটাল এ প্ল্যাটফর্মের আওতায় আনা হবে।