বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

বিজিবি
দেশে এখন
0

যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে ঢাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করতে ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) পহেলা বৈশাখকে ঘিরে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে রয়েছে রমনা বটমূল ও এর আশপাশের এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেট, দোয়েল চত্বর, শাহবাগে জাতীয় জাদুঘর এলাকা, শহীদ জিয়া শিশু পার্ক, রমনা মঞ্চ এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবর। বিশেষ করে রমনা বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

এএইচ