র্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছে মরক্কো। নাইজারের বিপক্ষে টানা দুই জয়ে ২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্স নিশ্চিত করার পর দুই ধাপ এগিয়ে প্রথমবারের মতো উঠে এসেছে পাঁচ নম্বরে। ১৯৯৩ সালে র্যাঙ্কিং চালুর পর এটাই তাদের সর্বোচ্চ অবস্থান।
মরক্কোর উত্থানে ছয় ও সাত নম্বরে নেমেছে পর্তুগাল ও ব্রাজিল। সেরা দশে রয়েছে বেলজিয়াম, নেদারল্যান্ডস ও কলম্বিয়া।
আর এশিয়ার শীর্ষ দল জাপান আছে ১৭ নম্বরে। তবে ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের কোন অবস্থান পরিবর্তন হয়নি। আগের মতো বাংলাদেশের অবস্থান ১৮২।





