শীতে ওয়ালটন বাজারে আনলো নতুন হোম অ্যাপ্লায়েন্স

ওয়ালটনের নতুন মডেলের হোম অ্যাপ্লায়েন্সেস উন্মোচন করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল।
কর্পোরেট
0

শীত উপলক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে ছেড়েছে ওয়ালটন। বুধবার (১৮ নভেম্বর, ২০২৬) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ওয়ালটনের নতুন মডেলের হোম অ্যাপ্লায়েন্সেস উন্মোচন করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল।

নতুন প্রিমিয়াম মডেলের গিজারের মধ্যে রয়েছে আইওটি (ইন্টারনেট অব থিংস) বেজড ওয়াইফাই কানেক্টেড স্মার্ট মোবাইল অ্যাপ ও ভয়েস কমান্ড কন্ট্রোল ফিচার সমৃদ্ধ ৪৫ লিটারের অ্যাকুয়াওয়ার্ম মডেলের স্মার্ট গিজার; ডুয়েল মাউন্টিং ইনস্টলেশন সুবিধা ও দুই স্তরের নিরাপত্তা ফিচার সমৃদ্ধ ৪০ লিটারের ক্রিস্টাল ফ্লেক্স মডেল এবং উচ্চতাপ ও চাপ সহনশীল প্লাস্টিক বডির ৩০ লিটারের সুপ্রিম মডেল।

এছাড়াও ট্রিপল লেয়্যার সিরিজ, ডাবল লেয়্যার সিরিজ, গ্লাস সিরিজ, ডিজিটাল ডিসপ্লে, রেট্রো ক্লাসিকসহ বেশ কয়েকটি নতুন মডেলের ইলেকট্রিক কেটলিও এনেছে ওয়ালটন। পাশাপাশি এ শীতে ঘর গরম রাখতে ওয়ালটন এনেছে কম্বো মডেলের রুম হিটার। এতে এয়ার কুলার ও এয়ার হিউমিডিটিরও সুবিধা রয়েছে।

সেসময় ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর, ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচ