দলটির চেয়ারম্যানের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে আগামী ১৭ ও ১৮ এপ্রিল বিভাগভিত্তিক এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ এপ্রিল শুক্রবার বিকেল ৩টায় রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত জেলার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে।
আরও পড়ুন:
পরদিন ১৮ এপ্রিল শনিবার বিকেল ৩টায় ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত জেলার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট প্রার্থীদের নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি।





