গুমের ঘটনাগুলো তদন্ত করে গণতন্ত্র রক্ষায় সরকার পদক্ষেপ নেবে: পানিসম্পদমন্ত্রী

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
দেশে এখন
5

গুমের ঘটনাগুলো নিয়ে বিচার-বিশ্লেষণ ও অধিকতর তদন্ত করে গণতন্ত্র রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ সরকার নেবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আজ (শুক্রবার, ১৭ এপ্রিল) জুমার নামাজের পর হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গুম অধ্যাদেশ বাতিল বিষয়ে বিরোধীদলের সমালোচনার জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

শহীদউদ্দীন চৌধুরী বলেন, ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে ১৪ বছর আগে ইলিয়াস আলী গুমের শিকার হন।’

আরও পড়ুন:

এসময় তিনি তৎকালীন সরকারের কঠোর সমালোচনা করে বলেন, ‘এ ঘটনার নেতৃত্ব দিয়েছে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

মন্ত্রী বলেন, ‘বিগত সময়ে ইলিয়াস আলীর মতো যারা গুম হয়েছেন, তাদের পরিবারের কষ্ট ও বেদনা সরকার গভীরভাবে উপলব্ধি করে।’

আরও পড়ুন:

তিনি জানান, আগামী ২ মে বিশ্বনাথ উপজেলার বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে সকালে মন্ত্রী বিশ্বনাথের বাসিয়া নদী এলাকা পরিদর্শন করেন।

এসএস