মেধাবী শিক্ষক নিয়োগে মাইক্রো লেভেলে খতিয়ে দেখা হবে: শিক্ষামন্ত্রী

কথা বলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন
এখন জনপদে
দেশে এখন
0

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ওরিয়েন্টেশন-২০২৬ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শুধু বই পড়ে মেধাবী হওয়া যাবে না; শিক্ষাব্যবস্থায় রিসোর্সভিত্তিক গবেষণা ও প্রজেক্টভিত্তিক পড়াশোনা যুক্ত করতে হবে। শিক্ষক নিয়োগে কোনো দুর্বলতা থাকলে তা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে মাইক্রো লেভেলে খতিয়ে দেখা হবে এবং মেধাবী কাউকে বাদ দেয়া যাবে না।

আজ (শুক্রবার, ১৭ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ৫০০ কোটি টাকার বরাদ্দ দেয়া হয়েছে। তবে শুধু অবকাঠামো নয়, শিক্ষার মান বাড়াতে ল্যাব, গবেষণা ও মানসম্মত শিক্ষাসামগ্রীর ওপর গুরুত্ব দিতে হবে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর পেছনে বছরে ৮ লাখ টাকা ব্যয় করে জনগণের টাকা। তাই শিক্ষার্থীদের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে।’

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘তোমাদের দিকে তাকিয়ে আছেন অভিভাবকরা। প্রতিটি মুহূর্ত লেখাপড়ার কাজে লাগাতে হবে। আজকের এই প্রস্তুতিই আগামীর বাংলাদেশ গড়বে।’

অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. এনামুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের এমপি মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-১ আসনের এমপি মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের এমপি সাদিক রিয়াদ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, প্রো-ভিসি প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার ও ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির।

এসএইচ