গ্রীষ্মের উষ্ণতম দিনগুলোতে, জ্বালানির জন্য গ্রাহকদের অন্তহীন অপেক্ষা। এমন চালকের সংখ্যাই বেশি, যারা ঘরের চেয়ে পথেই সময় দিচ্ছেন বেশি। তবে, টানা সংকটে ধীরে ধীরে অসহিষ্ণু হয়ে পড়ছেন চালকরা। সরকার নির্ধারিত ছিলো ১০ লিটার কিন্তু তারা পাচ্ছে ৮ লিটার বলছেন তেল নিতে আসা চালকরা।
আরও পড়ুন:
মালিকের যানবাহন চালান, এমন চালকরা কোনোমতে অপেক্ষার নামে সংকট মানিয়ে নিচ্ছেন। কিন্তু যাদের জীবিকার কেন্দ্রবিন্দুতেই জ্বালানি, তার দুর্ভোগের শেষ কোথায়? দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার ফলে কর্মঘণ্টা নষ্ট হওয়া কথা বলছেন বাইক ও উবার চালকরা।
এদিকে, রাজধানীর ১৮টি ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপ চালু করেছে জ্বালানি মন্ত্রণালয়। শৃঙ্খলা ফেরাতে এ পাস ধীরে ধীরে দেশের সব ফিলিং স্টেশনে চালু করা হবে বলেও এক বিবৃতিতে জানিয়েছে সরকার।





