চলতি বছরের ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী এম রশীদুজ্জামান মিল্লাত
দেশে এখন
0

চলতি বছরের ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে থার্ড টার্মিনাল চালু ব্যাপারের সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘চলতি বছরের ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে চালু হতে পারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল।’ এসময় যেকোনো মূল্যে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন:

এছাড়া আগামী বাজেট ঘোষণার পর কক্সবাজার বিমানবন্দর চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৩০ এপ্রিলের মধ্যে বোয়িং থেকে ১৪টি বিমান কেনা এবং কিছু বিমান লিজ নেয়ার ব্যাপারের কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। এছাড়া, দেশের পর্যটন কেন্দ্রগুলোকে লাভজনক করতে পিপিপি মডেল বাস্তবায়ন নিয়েও আলোচনা হয় বৈঠকে।

ইএ