তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বর্ণাঢ্য জীবনের অধিকারী ডা. আব্দুল কুদ্দুস বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক ও প্রাক্তন ডেপুটি সুপারিনটেনডেন্ট ছিলেন।
তার নামাজে জানাজা শনিবার বিকাল সাড়ে ৩টায় বিএমইউ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
জানাজায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল প্রমুখ অংশগ্রহণ করেন।
আগামীকাল (রোববার, ২৬ এপ্রিল) জোহরের নামাজের পর ময়মনসিংহের গফরগাঁও পারিবারিক করবস্থানে তার মরদেহ দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।





