জনগণকে দেয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে সরকার: প্রধানমন্ত্রী

যশোরে প্রধানমন্ত্রীর খাল পুনঃখনন কার্যক্রম
এখন জনপদে
দেশে এখন
2

যশোরে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে একটি সুধী সমাবেশে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের উদ্দেশে বলেছেন, জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বর্তমান সরকার। আজ (সোমবার, ২৭ এপ্রিল) শার্শায় উলসী খাল খনন কর্মসূচির উদ্বোধন করে তিনি এ কথা জানান।

বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির রাজনীতি এই দেশকে ঘিরে, মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। গেলো ১৬ বছরে স্বৈরাচারের হাতে ধ্বংসপ্রাপ্ত দেশকে এখন গঠনের পালা। স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন প্রত্যেকটি শব্দ পর্যায়ক্রমে এই সরকার বাস্তবায়ন করবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘কোনো কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। সমগ্র দেশে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে।’

আরও পড়ুন:

এ সময় তিনি জানান, জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে ৫ আগস্টের মতো জবাব দিবে সাধারণ মানুষ।

নারীদের উদ্দেশে তিনি বলেন, ‘নারীদের জন্য এলপিজি কার্ডের ব্যবস্থা করবে সরকার, যেন মা-বোনদের রান্না-বান্নায় কষ্ট করতে না হয়। একই সঙ্গে মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত শিক্ষাব্যবস্থা বিনামূল্যে করবে সরকার। দেয়া হবে উপবৃত্তি।’

এ সভায় তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।

এফএস