অপতথ্য রোধে মার্কিন প্রযুক্তিগত সহায়তা চায় বাংলাদেশ: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
দেশে এখন
0

অপতথ্য রোধে মার্কিন প্রযুক্তিগত সহায়তা নিতে চায় বাংলাদেশ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে গণমাধ্যমের উন্নয়নে দুই দেশের অংশীদারিত্ব বাড়াতে ওয়াশিংটন কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ (সোমবার, ২৭ এপ্রিল) সকালে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান মন্ত্রী।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘অপতথ্য ও ভুলতথ্য সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ। এটি এখন যুদ্ধে পরিণত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘গণমাধ্যমকে শক্তিশালী করতে বাংলাদেশকে প্রশিক্ষণ ও কারিগরিসহ অন্যান্য সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র।’

এ সময় গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন কাজ সরকার করবে না বলেও আশ্বস্ত করেন তথ্যমন্ত্রী।

জেআর