মিরপুরে হারের ধাক্কা, র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলেন টাইগাররা

মুশফিকুর রহিম ও শান্ত
ফুটবল
এখন মাঠে
0

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরের বিপক্ষে হারের পর র‌্যাঙ্কিংয়ে বড় অবনমন হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের।

ম্যাচ না খেললেও ব্যাটিংয়ে চার ধাপ নেমে গেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ২২ নম্বরে আছেন তিনি। আর ৬ ধাপ নেমেছেন শান্ত। তার অবস্থান এই মুহূর্তে ২৬তম স্থানে।

তবে এক সেঞ্চুরির সুবাদে ৬ ধাপ উপরে উঠেছেন সাদমান ইসলাম। অন্যদিকে লিটন দাসও নেমেছেন চার ধাপ।

বোলিং র‌্যাঙ্কিংয়েও মন্দাভাব। তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজদের বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে তাদের বোলিং অবস্থানে।

আর দীর্ঘদিন পর অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিন থেকে ছিটকে গেছেন মিরাজ। এক ধাপ নিচে নেমে ৪র্থ স্থানে তিনি।

এসএস