সমালোচনার মুখে সাফের টিকিটের দাম কমাল টিকিফাই

সাফ চ্যাম্পিয়নশিপ টিকিট বুকিং
ফুটবল
এখন মাঠে
0

ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপে টিকিটের দাম কমানোর ঘোষণা দিলো বিপণন প্রতিষ্ঠান টিকিফাই।

সংস্থার অফিসিয়াল ফেসবুক পেইজের ঘোষণায় জানানো হয়, ছাত্রদের জন্য ৫০ শতাংশ ছাড়ে ৫ নভেম্বরের দু’টি ম্যাচের টিকিট বিক্রি করা হচ্ছে।

নির্দিষ্ট কুপন কোড ব্যবহার করে অর্ধেক দামেই কেনা যাচ্ছে সাফের উদ্বোধনী দিনের দুই ম্যাচের টিকিট।

এর আগে ১০০০ টাকায় এবারের সাফের ম্যাচডে টিকিট বিক্রির কথা জানানো হয়েছিল। এরপর থেকেই সঙ্গী হয়েছিল বড় রকমের সমালোচনা।

ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগেও খালি আছে প্রায় ৭৫ শতাংশ আসন।

এসএস