অংশীজনদের সঙ্গে সমন্বয় করে সরকার সংকট মোকাবিলার চেষ্টা করছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
দেশে এখন
0

সরকার অংশীজনদের সঙ্গে সমন্বয় করে সংকট মোকাবিলার চেষ্টা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট কতৃক আয়োজিত এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

এসময় মন্ত্রী বলেন, ‘দেশে রাজনৈতিক প্রক্রিয়ার দুর্বলতার কারণে জলবায়ু অভিবাসীদের সংকট ও সম্ভাবনা নিয়ে কাঠামোগত পরিবর্তন আনা সম্ভব হয়নি।’

আরও পড়ুন:

একই কর্মসূচিতে অংশ নিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, ‘সরকার পরিবর্তন আনতে বদ্ধপরিকর। তাই সকল নাগরিকের অধিকার ও মর্যাদাকে গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।’

এসময় আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও কর্মসংস্থানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী।

এসএইচ