দ্বিতীয় বার্ষিক গলফহাউস ডিপ্লোম্যাটিক কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

পুরস্কার বিতরণ করেছেন বিমান বাহিনী প্রধান
দেশে এখন
1

‘২য় বার্ষিক গলফহাউস ডিপ্লোম্যাটিক কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ( শনিবার, ২ মে) রাজধানীর পূর্বাচলের জলসিঁড়ি গলফ ক্লাবে এ টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এসময় জলসিঁড়ি গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। টুর্নামেন্টে বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণসহ সর্বমোট ৭৬ জন গলফার জেনারেল ও ডিপ্লোম্যাটিক ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দি গলফ হাউজের প্রতিষ্ঠাতা ও সম্পাদক, সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেআর