প্রধানমন্ত্রীর প্রত্যেকটি কর্মসূচি হচ্ছে গ্রামীণ অর্থনীতিকে সচল করার: খাদ্য প্রতিমন্ত্রী

খাদ্য প্রতিমিন্ত্রী আব্দুল বারী
দেশে এখন
0

খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি বলেছেন, খাদ্য নিয়ে কোনো ধরনের অস্বচ্ছতা থাকবে না। কৃষকদের সঙ্গে কেউ কোনো ধরনের প্রতারণা করবে না। সরকারি যারা রয়েছেন, তাদের দায়িত্ব এটি। প্রধানমন্ত্রী কৃষক ভাইদের প্রতি সচেতন রয়েছেন। তিনি কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করেছেন। ধানের ক্রয় কর্মসূচিকে এগিয়ে নিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রতিটি কর্মসূচি হচ্ছে গ্রামীণ অর্থনীতিকে সচল করার।

আজ (রোববার, ৩ মে) সন্ধ্যায় জেলা শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে হাওড়াঞ্চল নেত্রকোণার অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্ধোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘নিম্ন আয়ের মানুষদের, কৃষকদের কথা ভেবেই প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কৃষক ভাইদের ধান যেন সঠিক মূল্যে কেনা হয়। তাদের জন্য ফ্যামিলি কার্ড করেছেন তারা যাতে উপকরণ সহজে পায়। এমন সব উদ্যোগ বাস্তবায়ন করার অপেক্ষায়। স্কুল পর্যায়ে একরকম পোশাক হবে। তিনি খুব সচেতন রয়েছেন দেশের অর্থনীতি এবং মানুষের জীবনমান নিয়ে। হাওড়ের ধান এবার তলিয়ে যাওয়ায় তিনি বলেছেন, কোনো কৃষক যেন প্রতারিত না হন, সেইসঙ্গে মধ্যস্বত্বভোগীদের হাতে যেন না পড়েন। কোনো ধরনের সিন্ডিকেট থাকবে না। এগুলো সব মনিটরিং করা হবে।’

আরও পড়ুন:

নেত্রকোণা জেলায় এ বছর ৩৬ টাকা কেজি দরে ২০ হাজার ৪১৫ টন ধান ও ৪৯ টাকা কেজি দরে ৫৫ হাজার ৫৮৫ টন চাল কিনবে। জেলার ১০ উপজেলার মোট ৭৭ জন ডিলারের মাধ্যমে এ সংগ্রহ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এসময় স্থানীয় সংসদ সদস্য নেত্রকোণা-২ (সদর বারহাট্টা) আসনের এমপি ডাক্তার আনেয়ারুল হক ও নেত্রকোণা ৫ (পূর্বধলা) আসনের এমপি মাছুম মোস্তফা সঙ্গে ছিলেন।

এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, খাদ্য অধিদপ্তর, চাল কল মালিক সমিতি, নেতাকর্মীসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসএইচ