শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত প্রায় ১৩ হাজার মামলা আদালতে বিচারাধীন: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষা
দেশে এখন
0

বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত প্রায় ১৩ হাজার মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ (সোমবার, ৪ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আইনি জটিলতার কারণে প্রায় ৩২ হাজার ৫০০ শিক্ষকের পদোন্নতি এবং নতুন নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। মামলার কারণে একদিকে যেমন যোগ্য শিক্ষকদের সময়মতো প্রমোশন দেয়া সম্ভব হচ্ছে না, অন্যদিকে শূন্যপদ থাকা সত্ত্বেও ৩২,৫০০ পদে নতুন জনবল নিয়োগ দেয়া যাচ্ছে না।’

তিনি বলেন, ‘১৮০ দিনের মধ্যে সকল কাজ শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।’

আরও পড়ুন:

এছাড়া ১৮০ দিনের মধ্যে সব কাজ শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসএস