শাপলা চত্ত্বরে হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি: চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
আইন ও আদালত
0

২০১৩ সালের ৫ মে মতিঝিলে শাপলা চত্ত্বরে হত্যাকাণ্ড ও সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তদন্ত সংস্থার খসড়া প্রতিবেদন পাওয়ার পর তিনি জানান, মামলার স্বার্থে বাকি আসামির সংখ্যা ও নাম জানানো যাচ্ছে না।

গতকাল (রোববার, ১৯ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এসব কথা জানান।

মামলার তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জানতে হেফাজতের একটি প্রতিনিধিদল তার সঙ্গে দেখা করতে আসেন। এসময় হেফাজত নেতা মামুনুল হক জানান, তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন তিনি।

আরও পড়ুন:

চিফ প্রসিকিউটর বলেন, ‘২১ জুলাই এই মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে তাণ্ডব ও সহিংসতায় ৫৮ জনের নিহতের তথ্য পেয়েছে তদন্ত সংস্থা।’

এসএইচ