সড়ক নির্মাণে টেকনিক্যাল এক্সপার্টদের জবাবদিহিতা নিশ্চিতের বিকল্প নেই: রাজউক চেয়ারম্যান

রাজউক চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম
দেশে এখন
0

‘সড়ক নির্মাণের টেকনিক্যাল এক্সপার্টদের দুর্নীতি করার সুযোগ বেশি’ উল্লেখ করে রাজউক চেয়ারম্যান ও আইবি প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেছেন, জবাবদিহিতা নিশ্চিত করার বিকল্প নেই।

আজ (বুধবার, ৬ মে) দুপুরে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ৭৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ার ননইঞ্জিনিয়ার যে কেউ করতে পারে, কিন্তু যারা দুর্নীতি করবে তাদের আইনের আওতায় আনতে হবে। এ ছাড়া দেশের দুর্নীতি বন্ধ করা কঠিন।’

আরও পড়ুন:

এ সময় দলের লোকের কোনো আবদার রাখতে চায়না সরকার বলেও জানান তিনি। তিনি বলেন, ‘পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানেও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে।’

এছাড়াও মতবিনিময় সভায় গণমাধ্যমের কর্মকর্তারা বলেন, আগামীতে দেশ গঠনে ইঞ্জিনিয়াররা বড় অবদান রাখবে।

এফএস