স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা একটি পোস্টে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন:
প্রতিমন্ত্রীর এ ফেসবুক পোস্টে বলা হয়, বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি চালুর লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি; প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি; প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা থেকে বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে বগুড়ার উদ্দেশে রওনা হয়েছেন।




