দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ তামাক ব্যবহার বাংলাদেশে, বছরে মৃত্যু ২ লাখ

অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)
দেশে এখন
0

দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে তামাক ব্যবহারের হার সবচেয়ে বেশি। ব্যবহারকারী ৩৫ দশমিক ৩ শতাংশ। তামাক ব্যবহারজনিত রোগে দেশে প্রতিবছর প্রায় ২ লাখ মানুষ মৃত্যু বরণ করেন। এ ক্ষতি মোকাবিলায় আসন্ন বাজেটে সবধরনের তামাকের দাম বাড়ানোর দাবি নিয়ে আলোচনা সভা করেছে প্রজ্ঞা ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স-আত্মা।

আজ (রোববার, ১০ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সভায় বক্তারা আসন্ন বাজেটে সবধরনের তামাকের দাম বাড়ানোর দাবি করেন।

তারা জানান, ২০২৪-২৫ অর্থবছরে তামাক খাত থেকে ৪০ হাজার কোটি টাকা রাজস্ব আয় হয়েছে, পক্ষান্তরে তামাক ব্যবহারজনিত কারণে মৃত্যু ও অন্যান্য স্বাস্থ্য ক্ষতি এবং পরিবেশের ক্ষতি হয়েছে ৮৭ হাজার কোটি টাকা।

বাংলাদেশে তামাকের ব্যবহার ও ক্ষয়ক্ষতি জনস্বাস্থ্য, অর্থনীতি এবং পরিবেশের জন্য ক্রমবর্ধমানভাবে হুমকি সৃষ্টি করছে। ২০৪০ সালের মধ্যে দেশকে তামাক মুক্ত করতে সরকার রোডম্যাপ দিতে হবে। তামাকে রাজস্ব বাড়ালে বিদেশি ঋণের উপরও চাপ কমবে।

জেআর