আর্থিক খাতে সরকার কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করবে না: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
দেশে এখন
0

আর্থিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ না করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পুঁজিবাজার সংস্কারের কাজ চলমান বলেও জানান অর্থমন্ত্রী।

আজ (মঙ্গলবার, ১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি-বিএসআইসি আয়োজিত ‘অঙ্কুর বাংলাদেশ ফান্ড-১’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

তরুণ উদ্যোক্তাদের দীর্ঘদিনের দুই বড় বাধা তহবিলের অভাব ও জামানত জটিলতা দূর করতে কাজ করছে সরকার। অর্থমন্ত্রী জানান, ৭০০ কোটি টাকার এ নতুন ফান্ড শুধু একটি প্রকল্প নয়, বরং দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করার একটি বড় উদ্যোগ।

আরও পড়ুন:

ভবিষ্যতে এ তহবিল আরও সম্প্রসারিত হবে, যা প্রযুক্তিনির্ভর ও উৎপাদনশীল অর্থনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণ উদ্যোক্তারা সহজে অর্থায়নের সুযোগ পাবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে গভর্নর মোস্তাফিজুর রহমান বলেন, ৩০ জুন থেকে লেনদেনে বাংলা কিউআর বাধ্যতামূলক করা হচ্ছে। গভর্নর বলেন, ‘৩০ জুনের পর পেমেন্টের জন্য কোনো প্রতিষ্ঠান বাংলা কিউআর কোড ছাড়া অন্য কোনো কিউআর ব্যবহার করতে পারবে না । এর মাধ্যমে ক্যাশ লেনদেন কমিয়ে ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন করা হবে বলে জানান গভর্নর।

এএইচ