সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ

সাক্ষাৎকার অনুষ্ঠিত
দেশে এখন
0

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এইচ ই সারাহ কুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আজ (বৃহস্পতিবার, ১৪ মে) সেনাসদরে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:

সাক্ষাৎকালে, পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় ব্রিটিশ হাইকমিশনার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

এফএস