দৌলতদিয়ায় দুর্ঘটনা: ক্ষতিগ্রস্ত পরিবার পেলো আর্থিক সহায়তা

রাজবাড়ী
বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
এখন জনপদে
দেশে এখন
0

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এসময় নিহত ও আহত ৬২ ব্যক্তির মধ্যে মোট দুই কোটি ৫৮ লাখ টাকা দেয়া হয়। প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা, গুরুতর আহতদের ৩ লাখ এবং সাধারণ আহতদের ১ লাখ টাকা করে দেয়া হয়।

আজ (রোববার, ১৭ মে) বেলা ১১টা ৩০ মিনিটে পৌর প্রশাসকের অডিটোরিয়াম কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএর পক্ষ থেকে চেক প্রদান করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি।

আরও পড়ুন:

এসময় উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, জেলা প্রশাসক আফরোজা পারভীনসহ অন্যরা।

অনুষ্ঠানে সড়কমন্ত্রী বলেন, ‘দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে আবেদন করলে ক্ষতিপূরণের সুযোগ পাওয়া যাবে। তাই দুর্ঘটনায় আহত বা নিহত হলে এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে হবে। তবে ক্ষতিপূরণ দেয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা।’

এসএইচ