সিইসির সঙ্গে সাক্ষাতের বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, প্রতিনিধি দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতে উনাদের অভিজ্ঞতা বিনিময় করেছেন এবং নির্বাচনে কীভাবে নারী প্রতিনিধিদের অংশগ্রহণ আরো বাড়ানো যায় এ বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন।
তিনি বলেন, ‘গত নির্বাচনে সাতজন নারী প্রার্থী সরাসরি নির্বাচনে জিতে এসেছেন। আরো অনেকে নারী প্রার্থী ছিলেন। তবে প্রার্থীদের অন্য প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়ে জিতে আসতে হয়।’
ইসি সচিব বলেন, ‘সরাসরি নির্বাচিত হওয়া ছাড়াও সংরক্ষিত নারী আসনের ৫০ জন রয়েছেন, অর্থাৎ মোট ৫৭ জন নারী রয়েছেন। স্থানীয় নির্বাচনে এটা আরও বাড়বে। ভোটার তালিকাতে নারী-পুরুষের গ্যাপ তিন মিলিয়ন ছিল। এটা কমিয়ে ওয়ান পয়েন্ট এইট মিলিয়নে আনা হয়েছে। এটা আরও কমানোর জন্য চেষ্টা চলছে।’
এছাড়া এবারের নির্বাচনে কোনো সহিংসতা হয়নি, কারও ভোট বাক্স ছিনতাই হয়নি বলে প্রতিনিধি দলকে জানানো হয়েছে। ইসি সচিব জানান, তারা আমাদের সঙ্গে কাজ করছেন। সেটা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ইউএন ওমেন এশিয়ার আঞ্চলিক পরিচালক ক্রিস্টিন আরব, ইউএন ওমেন বাংলাদেশ-এর প্রতিনিধি গীতাঞ্জলি সিং, ইউএন ওমেন বাংলাদেশের উপ-প্রতিনিধি নবনীতা সিনহা এবং ইউএন ওমেন বাংলাদেশ-এর ইউনিট ম্যানেজার তাপতী সাহা।—বাসস





