শেরপুর সীমান্তে বিপুল ভারতীয় বডি স্প্রে জব্দ

জব্দ করা পণ্য
এখন জনপদে
0

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১৭ লাখ ২ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

আজ (রোববার, ২২ নভেম্বর) উপজেলার সীমান্তবর্তী গারোপাড়া এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর টহল দল নালিতাবাড়ী উপজেলার গারোপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা কালে বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭ লাখ ২ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে বিজিবি।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরণের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে এই কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

এফএস