দগ্ধ ব্যক্তিরা হলেন; মো. মামুন (৩৮), মোহাম্মদ রুসুল (৩০) ও রতন চন্দ্র (৩২)। বিকেলে দগ্ধদের উদ্ধার করে করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
আরও পড়ুন:
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘দগ্ধদের মধ্যে মো. মামুনের শরীরের ৩৫ শতাংশ, মোহাম্মদ রুসুলের ৬ শতাংশ এবং রতন চন্দ্রের ৭ শতাংশ পুড়ে গেছে।’
তিনি বলেন, ‘বর্তমানে দগ্ধদের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এদের মধ্যে ৩৫ শতাংশ দগ্ধ হওয়া মামুনের অবস্থা আশঙ্কাজনক।’





