অব্যবস্থাপনায় প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধেই আগে ব্যবস্থা: নৌ প্রতিমন্ত্রী

মানিকগঞ্জ
পাটুরিয়া লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী
এখন জনপদে
দেশে এখন
1

কোনো অব্যবস্থাপনা বা দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেই আগে ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

আজ (বৃহস্পতিবার, ২১ মে) দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘অনেক সময় অব্যবস্থাপনা বা ব্যর্থতার দায় নিচের স্তরের কর্মচারীদের ওপর চাপিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তবে এখন থেকে যে প্রতিষ্ঠানে যিনি দায়িত্বে থাকবেন, সেখানে কোনো ধরনের অব্যবস্থাপনা বা দুর্ঘটনা ঘটলে তার বিরুদ্ধেই আগে ব্যবস্থা নেয়া হবে।’

আরও পড়ুন:

পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ঈদযাত্রা নিয়ে তিনি বলেন, ‘ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে প্রিয়জনদের কাছে পৌঁছাতে পারেন এবং ঈদ শেষে নিরাপদে কর্মস্থলে ফিরতে পারেন, সেজন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।’

এসময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিএ এর আরিচ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রবিউল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচ