আজ (মঙ্গলবার, ২ জুন) জাতীয় সংসদের ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, সাইপ্রাসের শক্তিশালী প্রার্থীকে হারিয়ে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের বৈশ্বিক ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
আরও পড়ুন:
নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এ মর্যাদাপূর্ণ নির্বাচনে মোট ১৯০টি ব্যালট কাস্ট বা ভোট পোল হয়। অত্যন্ত তীব্র ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে বিজয়ের জন্য প্রয়োজনীয় ভোটের কোটা পার করে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান লাভ করেন ৯৯টি ভোট।
অন্যদিকে, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের অভিজ্ঞ কূটনীতিক রাষ্ট্রদূত আন্দ্রেয়াস এস. কাকোরিস পান ৯১টি ভোট। ৮ ভোটের এ ব্যবধানে সাইপ্রাসকে পরাজিত করে বিশ্বমঞ্চের শীর্ষ পদের এ লড়াইয়ে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।
উল্লেখ্য, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।




