পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার

বাসের উদ্ধারকাজ
দেশে এখন
0

উদ্ধার করা হয়েছে দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

এর আগে, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মায় পড়ে যায়। ফায়ার সার্ভিস জানায়, এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। গাড়িতে কোনো যাত্রী ছিলো না। ড্রাইভার ও হেলপার গাড়ি থেকে নামতে গিয়ে সামন্য ব্যাথা পেয়েছে। বাস উদ্ধারে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও কোস্ট গার্ড কাজ করেছে। উদ্ধারকারী জাহাজ হামজা ও উদ্ধারকাজে যোগ দিয়েছে ডুবুরি দল।

আরও পড়ুন:

অবশেষে বেলা ১২টার দিকে বাসটি উদ্ধার করা হয়েছে।

ইএ