অর্ধশতের বেশি মানুষকে পুশইনের চেষ্টা বিএসএফের, নজরদারিতে বিজিবি

বিএসএফ ও বিজিবির লোগো
দেশে এখন
0

দেশের কয়েকটি সীমান্ত দিয়ে অর্ধশতের বেশি মানুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ। যদিও পুশইন ঠেকাতে সীমান্তে নজরদারি ও তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি।

ঝিনাইদহের মহেশপুর সীমান্তেও বিরাজ করছে পুশইন আতঙ্ক। অভিযোগ রয়েছে, বিএসএফ দফায় দফায় বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর চেষ্টা করছে। তবে প্রতিটি চেষ্টাই প্রতিহত করছে বিজিবি। এদিকে চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ২৮ জন নোম্যান্সল্যান্ডে অবস্থান করছে। বিএসএফ এখনো তাদের ফেরত নেয়নি। আজ (শুক্রবার, ৫ জুন) সকালে বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম এ তথ্য জানান।

আরও পড়ুন:

অন্যদিকে, পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে বিজিবির বাধায় পুশইন হওয়া লোকজন জিরো লাইনে অবস্থান করছে। এছাড়া লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে প্রায় ৩৩ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ।

ইএ