নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী বাজেট প্রণয়ন হয়েছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

জোনায়েদ সাকি
অর্থনীতি , বাজেট
দেশে এখন
0

নির্বাচনি ইশতেহারে যে গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি ছিলো সেই আলোকেই বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

আজ (বৃহস্পতিবার, ১১ জুন) বিশেষ মন্ত্রীসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, মন্ত্রিসভার বৈঠকে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট অনুমোদন দেয়া হয়েছে। তিনি বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতি মাথায় রেখে ও নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দেশ গড়তে এবারের বাজেট প্রণয়ন করা হচ্ছে।’

এসএইচ