খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছাড়লেন স্পিকার

বিমানবন্দরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
দেশে এখন
1

খামেনির জানাজায় যোগ দিতে ইরানের উদ্দেশে ঢাকা ত‍্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) সকাল ৭টা ৩০ মিনিটে তিনি ঢাকা ছেড়ে গিয়েছেন।

জাতীয় সংসদের সচিবালয়ে গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক মো. রাশেদ জামান বিষয়টি নিশ্চিত করেছেন। জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই স্পিকার দেশে ফিরে আসবেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। ওই হামলার শুরুতেই পরিবারের অন্যান্য সদস্যসহ প্রাণ হারান ৮৬ বছর বয়সী আলি খামেনি। নিহত হওয়ার আগে তিনি দীর্ঘ ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন।

ইএ