আ.লীগ সরকারের মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে: চিফ হুইপ

চিফ হুইপ নূরুল ইসলাম মনি
দেশে এখন
0

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, টাকা পাচার ও দুর্নীতি না হলে বাজেটে টাকার ঘাটতি হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে অন্যদিকে তারেক রহমান, দেশ বাচাঁনোর প্রজেক্ট নিয়েছেন।’

আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) সংসদ ভবনের এলডি হলে বাজেট অধিবেশন নিয়ে প্রেস ব্রিফিং এ তিনি এ কথা জানান।

চিফ হুইপ বলেন, ‘বিরোধী দল বাজেট অধিবেশনে সরকারকে সহযোগিতা করেছে। সরকারি ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়।’

আরও পড়ুন:

বিএনপি সরকার গঠনের পর কোনো হাহাকার, অভাব ও দারিদ্রতা নেই বলেও দাবি করেন চিফ হুইপ।

পুশ ইন নিয়ে তিনি বলেন, ‘অন্য দেশের জনগণকে গ্রহণ করবে না বাংলাদেশ। মর্যাদার সঙ্গে দুই দেশের পারস্পারিক সম্পর্ক হবে। জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন কমিটি গঠন হলেও আগামী ৬ মাসে সংবিধান সংশোধন হয়ে যাবে না।’

তবে আগামী সেশনের মধ্যেই সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হবে বলেনও জানিয়েছেন তিনি।

এফএস