শাহজালালে বিমানের ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

উদ্ধার স্বর্ণ
দেশে এখন
0

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার জব্দ করা হয়েছে।। যৌথ বাহিনীর অভিযানে বিমানটির কার্গো হোল্ডল থেকে ১৮ কেজি ৭২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো হোল্ড ব্যবহার করে স্বর্ণ পাচারের চেষ্টা হতে পারে।

প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের ডিজিএফআই, এভিয়েশন সিকিউরিটি, কাস্টমস কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন:

অভিযানের প্রাথমিক তল্লাশিতে বিমান থেকে আনুমানিক ১৫ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। পরে বিস্তারিত তল্লাশিতে মোট ১৮ কেজি ৭২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণ বর্তমানে কাস্টমস কর্তৃপক্ষের জিম্মায় রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এফএস