তুরস্কে ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত ১৬

তুরস্কে ইস্পাত কারখানায় বিস্ফোরণ
বিদেশে এখন
0

পশ্চিম তুরস্কের একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত আরও ১৩ জন।

আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল (সোমবার, ৯ নভেম্বর) স্থানীয় সময় সকালে ইজমির প্রদেশের আলিয়াগা এলাকায় হাবাস কারখানায় এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বয়লার প্রতিস্থাপনের সময় একটি ওভারহেড ক্রেন ছিঁড়ে বৈদুতিক চুল্লির ওপর পড়লে এই দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

এফএস