আজ (শুক্রবার, ২৪ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, ‘অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে সরকার।’
এসময় সবগুলো নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের সময় যা যা প্রতিশ্রুতি দেয়া হয়েছে সবগুলো পূরণ করবে বিএনপি সরকার।’
তিনি বলেন, ‘ইরান-যুক্তরাষ্ট্র ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সরকার চ্যালেঞ্জ মোকাবিলায় ফাইট করছে।’
আঞ্চলিক সহযোগিতা বজায় রাখতে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে গণতন্ত্র চর্চা ও লালনের মধ্যে দিয়ে দেশে গণতান্ত্রিকধারা যারি রাখতে চায় সরকার বলেও মন্তব্য করেন তিনি।





